• বিনোদন

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অর্ধশতক পূর্ণ করছে আজ। গত বছরের ২ আগস্ট মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ যাত্রা শুরু করা এই পডকাস্টের গ্রন্থনা, সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, আজ শনিবার ৫ সেপ্টেম্বর রাত ৯টায় জনপ্রিয় এই পডকাস্টের ৫০তম পর্ব প্রচার হবে। আর এই বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন অসংখ্য কালজয়ী গানের শিল্পী সামিনা চৌধুরী। কাকতালীয়ভাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করছেন তিনি। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ তে দেশের গান গেয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন তিনি। সামিনা চৌধুরী বলেন, তার গাওয়া কালজয়ী দুটি গান ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ ও ‘আমায় ডেকোনা ফেরানো যাবেনা’ তিনি একই দিনে রেকর্ড করেছেন। সামিনা চৌধুরী ক্যারিয়ারের প্রথম প্লেব্যাক করেছিলেন ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায়। সেই সিনেমার ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানের জন্য  প্রথমবারের মত শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে বাচসাস পুরস্কার পেয়েছিলেন তিনি। একই অনুষ্ঠানে ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যিখানে’ গানের জন্যও পুরস্কৃত হন তিনি। সে সময় এত মানুষের সামনে গান করতে গিয়ে টেনশনে মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। সামিনা চৌধুরী পডকাস্টে জানান, তিনি ছোটবেলা থেকে গায়িকা নন, ফেরদৌসী মজুমদারের মত শক্তিশালী অভিনেত্রী হতে চেয়েছিলেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo