• লিড নিউজ
  • অর্থনীতি

‎জাহাজভাঙা শিল্পে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাজভাঙা শিল্পে বাংলাদেশ পৃথিবীর শীর্ষে। বৈশ্বিক মানদণ্ড ও পরিবেশের দিক মাথায় রেখে এই খাত পরিচালনা করতে চায় সরকার— এমনটাই জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎সোমবার (৩১ আগস্ট) জাহাজভাঙা শিল্প নিয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন।
‎
‎খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে ৩১টি সবুজ জাহাজভাঙা ইয়ার্ড রয়েছে। ৬-৭টি লাইসেন্সের জন্য অপেক্ষা করছে। এই সংখ্যাটিকে ১০০ তে নিতে চায় সরকার।
‎
‎মন্ত্রী বলেন 'জাহাজভাঙা শিল্প শুধু কর্মসংস্থান আর ব্যবসার জন্যই গুরুত্বপূর্ণ না, এটির স্টিল ইন্ডাস্ট্রির জন্য কাঁচামালের বড় উৎস। তবে, জাহাজ ভাঙলে পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ বের হবেই। সেই কার্যক্রম কতটা আন্তর্জাতিক মানদণ্ড ও পরিবেশের কথা মাথায় রেখে করা যায় সেই উদ্যোগ নিচ্ছে সরকার।'
‎
‎তিনি বলেন, চট্টগ্রামে প্রায় দেড় হাজার কোটি টাকায় ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি গড়া হলে শুধু জাহাজ ভাঙা নয় অন্য কারখানার বর্জ্যও সংগ্রহ ও পরিশোধন করা সম্ভব হবে।
‎
‎এছাড়া গ্রিন সার্টিফাইড কারখানা গড়ে তুলতে প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি সহায়তার কথাও জানান মন্ত্রী।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo