ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই সঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্থানীয় সরকারপ্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আগামী সপ্তাহে ইসিতে বৈঠক করা হবে।’
তিনি বলেন, ‘মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে “সায়েদাবাদ প্রকল্প” নেয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।’
‘২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পটি ২০৩০ সালে শেষ হওয়ার কথা থাকলেও সরকার এটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে প্রকল্পের ১১ থেকে ১২ হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে।’
সায়েদাবাদ প্রকল্পের শেষ পর্যায়ের কাজের জন্য ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান ও বাকি ৩ হাজার কোটি টাকা স্বল্প সুদে ঋণ হিসেবে পাওয়া যাবে। যা ২০ বছরে পরিশোধ করতে হবে।’
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ‘চাঁদপুর বা মংলার মতো পয়েন্টগুলোতে ফিজিবিলিটি স্টাডির পরিকল্পনা করছে সরকার। এজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে এডিপি। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হবে।
তিনি জানান, ঢাকা শহরের ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক মান অনুযায়ী এটি ৩০ শতাংশ হওয়া উচিত।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...
নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খল...
নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ...

মন্তব্য (০)