• লিড নিউজ
  • জাতীয়

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি সংসদ সদস্যদের নির্বাচনি প্রক্রিয়া সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান। 

নির্বাচনি কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণের পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম রয়েছে কিনা, তা দেখে নিতে হবে।

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানান সিইসি।  

মন্তব্য (০)





image

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের ...

নিউজ ডেস্ক : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও স...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও ব...

নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্র...

image

৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স...

নিউজ ডেস্ক : ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি ন...

image

এমপি হিসেবে শেষ ভোট, মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দেওয়ার সময় সংসদ ...

image

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্...

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত...

  • company_logo