• লিড নিউজ
  • রাজনীতি

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রশাসন দেশের সব ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণের ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই একতরফাভাবে রাষ্ট্রপতি নির্বাচন করছেন। যেখানে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা হয়নি এবং ফলাফল আগেই নির্ধারিত থাকে, সেখানে তাদের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে গণ্য করার কোনো অবকাশ নেই।

ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই তাদের দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে।

সরকার কোনো সংস্কার না করলেও বিরোধী দল এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। কেননা, এ আলোচনাটা আসে, এই নির্বাচনটা কম্পিটিটিভ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo