• লিড নিউজ
  • জাতীয়

শ্রম সহযোগিতা ও কর্মসংস্থান নিয়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে দেশটির রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‎আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

‎কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মন্তব্য (০)





image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্য...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছ...

image

পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পার...

image

কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররা...

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকা...

image

‎ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদেরকে সরকারের ১৪ নির্দেশ

নিউজ ডেস্কঃ ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এব...

image

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার ...

  • company_logo