• লিড নিউজ
  • রাজনীতি

রাতারাতি সব পুনর্গঠন করা সম্ভব না; প্রতিশ্রুতি বাস্তবায়নে কমতি নেই প্রধানমন্ত্রীর

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সব রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না, তবে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের কমতি করেননি বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ের প্রধনমন্ত্রীর কার্যালয়ে সরকারের '১৮০ দিন পূর্তি' উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
‎
‎রিজভী বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট আর মেগা দুর্নীতি হয়েছে। আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।
‎
‎সে পরিস্থিতি, লিগ্যাসির ধারায় আজকে নতুন একটি সরকার এসেছে। যে সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে।  
‎
‎তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকেই কাজ শুরু করেছেন।
‎
‎এদিকে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও অন্যান্য পরিস্থিতির কারণে দেশের উন্নয়নের গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে, বিভিন্ন সেক্টরে  সংকটগুলো উত্তরণের জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo