• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
‎
‎পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
‎
‎তিনি আরও বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০-৩৫ বছর পরের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে বলে আশা করি।
‎
‎উল্লেখ্য, অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির, আর সমর্থক ছিলেন এনসিপির এমপি আল-আমিন।
‎
‎অন্যদিকে, আজ দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাই হওয়ার কথা রয়েছে।
‎
‎আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo