• লিড নিউজ
  • জাতীয়

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট এনার্জি আংশিকভাবে চালু হয়েছে। এর ফলে আজ শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে গ্যাসের সরবরাহ আগের থেকে বেড়েছে।

‎বর্তমানে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।
‎
‎জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পর নতুন এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আজ ভোর ৪টা থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে তা ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎এর আগে, সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওনা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বাতাসের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এতে টার্মিনালটি থেকে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।
‎
‎অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকেও আংশিক মেরামতের পর বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। আগামী ১৯ আগস্টের মধ্যে মেরামতকাজ শেষ হলে এ টার্মিনাল থেকে সরবরাহ দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানা গেছে।
‎
‎এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্টের মধ্যে দুই টার্মিনালের মেরামত ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ আবার দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo