• লিড নিউজ
  • জাতীয়

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে উল্লেখ করে, আগামী অক্টোবরেই কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা শুধু মানুষের মৌলিক অধিকার নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সবার জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
‎
‎তিনি বলেন, উন্নত চিকিৎসা যদি শুধু বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না। চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে নিরাপত্তাহীনতা তৈরি হলে সরকারের কোনও উদ্যোগই কাঙ্ক্ষিত ফল দেবে না।
‎
‎প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে রাজধানীতে আসার প্রয়োজন যেন না হয়, সে লক্ষ্যে ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo