ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হবে। আগামী ১৬ সারা দেশে একযোগে উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) তুলে দেবেন তিনি।
‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে সচিবালয়ে এক ব্রিফিং এ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ এ কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যার ফলে এখন মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৮০ গ্রামে, যা জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও’ এর তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ২য় এবং বন্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে ৫ম স্থান ধরে রেখেছে।’
তিনি বলেন, ‘নিবন্ধিত ১৮ লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে সরকার।’
এছাড়াও ‘জাল যার জলা তার’ নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য মুক্ত করা হচ্ছে জলমহাল ও হাওর।
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...
নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক...
নিউজ ডেস্ক : তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্...

মন্তব্য (০)