• লিড নিউজ
  • অর্থনীতি

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানি ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

‎তবে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭০ কোটি পাউন্ড হয়েছে। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ শতাংশ বেড়ে ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে। এর ফলে যুক্তরাজ্যের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩১০ কোটি পাউন্ডে।
‎
‎বরাবরের মতোই যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানির সিংহভাগ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে রফতানির অর্থমূল্য ৩৩০ কোটি পাউন্ড। তৈরি পোশাকের পাশাপাশি টেক্সটাইল ফেব্রিক, প্রক্রিয়াজাত মাছ ও জুতাও রফতানি হয়েছে দেশটিতে।
‎
‎অন্যদিকে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে শিল্পকারখানায় ব্যবহৃত যান্ত্রিক বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামসহ বৈজ্ঞানিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি এসেছে।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo