• লিড নিউজ
  • অর্থনীতি

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে: জ্বালানিমন্ত্রী ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি কোম্পানিকে সুযোগ দেওয়া হচ্ছে না, বেসরকারি বিনিয়োগ বাড়াতে সবাই সমান সুযোগ পাবে। যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালা করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

‎মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

‎ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক; কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র করতে চায় সরকার। কিন্তু এ ধরনের প্ল্যান্ট করার ব্যাপারে দাতা দেশগুলোর আপত্তি আছে।

‎এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, কিন্তু আমলাতন্ত্রের কারণে সময় বেশি লেগে যায় বলে উল্লেখ করেন তিনি।

‎জ্বালানি সরবরাহে অর্থের ঘাটতি থাকার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য নানা উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছে সরকার।

‎এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের বাল্ক অ্যামাউন্টে এলপিজি এনে দেবে সরকার। ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল করার জন্য মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

‎৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি...

image

শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকা...

  • company_logo