ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইবুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর তৎকালীন সদস্য আবুল কালাম আযাদ খালাস চেয়ে আপিল করেছেন। তার আপিল গ্রহণযোগ্য হবে কিনা, এ বিষয়ে ১৭ আগস্ট শুনানি হবে আপিল বিভাগে।
আপিলের কপি প্রসিকিউশন পায়নি জানিয়ে আপিল বিভাগে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে আবেদন মঞ্জুর করে ১৭ আগস্ট নির্ধারণ করেছে বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে তার সাজা স্থগিত করেন নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ।
২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।
একাত্তরের যুদ্ধাপরাধী অপরাধে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আযাদ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধর্ম বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বেশ পরিচিতি পেয়েছিলেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...
নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...
নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...
নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

মন্তব্য (০)