• লিড নিউজ
  • শিক্ষা

‎দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ।

‎শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে জানা যায়, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।
‎
‎এ বছর দাখিল পরীক্ষা থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট ও নির্ধারিত মোবাইল এসএমএস প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ফল সংগ্রহ করতে পারছেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo