• লিড নিউজ
  • জাতীয়

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পদ্মা দ্বিতীয় সেতু নিয়ে ফিজিবিলিটি স্টাডি আমরা রিচেক করছি। যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন মাল্টিমিডিয়া রিপোর্টার আশরাফুল ইসলাম।

শেখ রবিউল আলম বলেন, আমরা নির্বাচনের সময় প্রথমেই বলেছিলাম আমরা খুব বেশি বড় প্রকল্পকে উৎসাহিত করি না। আমরা জনবান্ধব প্রকল্পকে উৎসাহিত করি। আমরা ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার শুধু বুঝাতে চাই না। আমরা ডেভেলপমেন্ট মানে বুঝাতে চাই ১৮ কোটি মানুষের সক্ষমতা। এটাই ডেভেলপমেন্ট।

তিনি বলেন, শুধু অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে আমাদের থাকার ইচ্ছা নাই। জনবান্ধব মেগা প্রকল্প যেগুলি আছে সেখানে আমরা গুরুত্বটা বেশি দিতে চাই। তারপর ঢাকা-চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের কাছে বেশি প্রাধান্য পেয়েছে। কারণ আমাদের চিটাগাংয়ের সঙ্গে একেবার এমন একটা যোগাযোগ থাকা উচিত- খুব সরাসরি একটা যোগাযোগ। যেটা একেবার রিক্স ফ্রি থাকবে। কোনো যানজট থাকবে না। 

মন্ত্রী আরও বলেন, শুধু অর্থায়নটা কোথা থেকে হবে সে ব্যাপারে আলোচনা চলছে। আমরা পিপিপি মডেলে সেখানে যাচ্ছি। পদ্মা সেতুর কথা দ্বিতীয় সেতুর কথা যেটা বললেন- সেটাও আমাদের নির্বাচনি ইশতেহারে আছে। এটার ফিজিবিলিটি টেস্টের আগে হয়েছিল। বেশ আগে হয়েছিল। ওইটাকে আমরা ফিজিবিলিটি স্টাডিটা আবার একটু রিচেক করে দেখছি। পাটুরিয়া ঘাটে বা এ অঞ্চলে হতে পারে।  

দ্বিতীয় পদ্মা সেতু কোথায় নির্মাণ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সে ব্যাপারে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি।তবে যেহেতু ফিজিবিলিটি স্টাডিটা রিচেক হচ্ছে, বিবেচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo