• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নেল অলি আহমদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদল থেকে প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য।

‎রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
‎
‎নাহিদ ইসলাম বলেন, মূলত ১১ দল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। গতানুগতিক ধারা থেকে বের হতে তাকে প্রার্থী করা হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথে হাঁটছে। ইতোমধ্যে এই সরকার সাংবিধানিক নানা সংকট তৈরি করেছে।
‎
‎এদিকে, রাষ্ট্রপতি প্রার্থী করায় ১১ দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অলি আহমদ বলেন, জাতিকে কথা দিচ্ছি, প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সঙ্গে ও জনগণের সঙ্গে বেইমানি করব না। সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করব।
‎
‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে।
‎
‎গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এরই মধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo