• লিড নিউজ
  • জাতীয়

‎আমরা কেবল ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলে ছেড়ে দেইনি, অঙ্গীকার আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ চব্বিশের (২০২৪) জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের শেষের দিকে দেশে ফিরেছিলেন তারেক রহমান। দেশে ফিরেই তার দেয়া প্রথম বক্তব্যে লাখো মানুষের সামনে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভাষায়— এই কথাটি কেবল তিনি বলার জন্য বলেননি, বরং এটি বিএনপির পক্ষ থেকে দেশের মানুষের আকাঙ্খা বাস্তবায়নের এক প্রতিশ্রুতি এবং সেই লক্ষ্যে সরকারের পরিকল্পনা, চেষ্টা এবং অঙ্গীকার আছে।

‎আজ (শনিবার, ৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও দ্বিতীয়বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয়ে কথা বলেন তিনি।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রদের উদ্দেশে বলছি, আমরা তোমাদের মধ্যেই আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহিদ হয়েছে, তাদের আকাঙ্খার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্খা বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি, আমাদের নেতা জনাব তারেক রহমান আছেন।’
‎
‎তিনি বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্খা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সেই অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে—সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং, আমরা কেবল “উই হ্যাভ আ প্ল্যান” বলে ছেড়ে দেইনি। আমাদের নেতৃত্ব আছে, পরিকল্পনা, কর্মসূচি, প্রতিশ্রুতি, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ অর্জনের চেষ্টা করছি। আমরা যাবো, এগোবো।’
‎
‎আর যারা আকাঙ্খার ওপর ভিত্তি করে চেতনানির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজ পতিত স্বৈরাচারকে আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ, আবহ সৃষ্টি করছে বলে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারের বয়স সাড়ে ৫ থেকে ৬ মাস। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে, “ব্যর্থ সরকার”। আরে ব্যর্থ হওয়ার জন্যও তো একটা সময় লাগে! আমরা তো শুরু করছি কেবল।’

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo