• লিড নিউজ
  • জাতীয়

নদীভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি নেওয়া হচ্ছে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ। অল্প কিছুদিনের মধ্যেই এই মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
‎
‎আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ-নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।
‎
‎তিস্তা প্রকল্প প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। এত বড় একটি প্রকল্প একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। আমাদের কিছুদিন সময় দিন। অল্প কিছুদিনের মধ্যেই আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।’
‎
‎কুড়িগ্রামের সার্বিক নদীভাঙন পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, চিলমারী বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার ভাঙন পরিস্থিতি তিনি নিজে দেখেছেন। জেলায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে এরই মধ্যে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
‎
‎নদীভাঙন রোধে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না—এমন আশ্বাস দিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভাঙনকবলিত মানুষের পাশে সরকার রয়েছে। কোনো মানুষের ঘরবাড়ি, হাটবাজার, মসজিদ, মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান যেন নদীতে বিলীন হয়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
‎
‎তিনি আরও বলেন, ‘প্রকল্পগুলো কত দ্রুত বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা মাঠপর্যায়ে পরিদর্শন করছি।’
‎
‎বর্তমানে কুড়িগ্রামের প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে আরও কাজের প্রয়োজন রয়েছে, সেখানেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
‎
‎কুড়িগ্রামের কর্মসূচি শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী গাইবান্ধায় বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান দুটি প্রকল্প পরিদর্শনে যাবেন বলে সাংবাদিকদের জানান।
‎
‎পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. রুহুল আমিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।
‎
‎এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, জেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, যুবনেতা ওয়াজেদ আলী ঝিনুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo