• লিড নিউজ
  • জাতীয়

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ দেওয়ার নেপথ্যে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির তথ্যচিত্র নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই তথ্যচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও। আরও অনেক বিষয়ও এই তথ্যচিত্র থেকে বাদ পড়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে।

এই তথ্যচিত্রের অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মো. আশরাফুল ইসলাম। চূড়ান্ত করার আগে মন্ত্রণালয়ে একাধিকবার এটি প্রদর্শিত হয়েছে। তখন এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদও দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির অনুষ্ঠানে প্রদর্শনের আগে খসড়া তথ্যচিত্রটি দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীগুলোতেই এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দেওয়া হয়।

প্রথম দফার খসড়া তথ্যচিত্রে ছিল– জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের ছবি-ভিডিও। সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও-ছবিও প্রাধান্য পেয়েছিল সেখানে।

তবে পরে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজনের নির্দেশনায় এই অংশগুলো বাদ দেওয়া হয়। এর বদলে গুরুত্ব দেওয়া হয় বিএনপির কর্মসূচিকে।

চূড়ান্ত সংস্করণে এই পরিবর্তনের ফলাফল প্রকাশ পায় ৫ আগস্টের অনুষ্ঠানে— যেখানে এনসিপি নেতারা অভিযোগ তোলেন, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে ধরা হয়নি।

একটি ঘোষিত রাষ্ট্রীয় অনুষ্ঠানের তথ্যচিত্র থেকে আন্দোলনের প্রতীকী মুখ (আবু সাঈদ) ও মূল আন্দোলনের ভিডিও সরিয়ে ক্ষমতাসীন দলের কর্মসূচিকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্তই পরবর্তীতে পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo