• জাতীয়

‎জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সংসদে দোয়া মাহফিল ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর সংসদ ভবনের মসজিদে আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
‎
‎পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে ২৪-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এর পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
‎
‎মিলাদ মাহফিলে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যরা, চিফ হুইপ, হুইপরা এবং সংসদ সদস্যদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রমের উত্তরোত্তর সফলতা এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে দরখাস্ত জানানো হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান সম্পূর্ণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
‎
‎অনুষ্ঠানে অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাহফিলে অংশ নেন।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo