• লিড নিউজ
  • জাতীয়

লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঢাকা সফরের শেষ দিনে ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 
‎
‎বার্তায় বলা হয়, লালবাগ কেল্লা পরিদর্শনের সময় অ্যাডমিরাল স্টিভ কেলার পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মার্কিন দূতাবাসের অবদান সম্পর্কেও অবগত হন।
‎
‎তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।
‎
‎উল্লেখ্য, রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo