• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ‘জুলাই কার?’— এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে জানিয়ে রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সবার। তিনি বলেন, ‘জুলাই চেতনার ওপর নির্ভর করে যারা রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না।’

‎আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে। আলোচনা করতে সকল রাজনৈতিক দলকে আহ্বানও জানান তিনি।
‎
‎তিনি বলেন, ‘জুলাই এক দিনে হয়নি। যারা জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এ সরকার।’
‎
‎এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। আইন সংশোধন করা হয়েছে। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত চলছে।’

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo