• অর্থনীতি

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’ গঠন

  • অর্থনীতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর দায়িত্বে নিয়োজিত প্রশাসককে স্বীয় কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদানের জন্য ১৬ সদস্যের একটি ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে।
‎
‎​বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২(১২) ও ধারা ১৮(২)(ক) এর আলোকে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়। এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।
‎
‎​গঠিত কমিটিতে চেম্বার গ্রুপ থেকে ৭ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৯ জন সদস্য স্থান পেয়েছেন।
‎
‎​সহায়ক কমিটির সদস্যবৃন্দ:
‎
‎​চেম্বার গ্রুপ:
‎তাসকিন আহমেদ – সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI), মোহাম্মদ আমিরুল হক – সভাপতি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোঃ হাসেন আলী – সভাপতি, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবায়েদুল হক চান – সভাপতি, বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কামরান তানভীরুর রহমান – সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (MCCI), এমদাদুল হোসেন – সভাপতি, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ‎​মিজ সঙ্গীতা আহমেদ – সভাপতি, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BWCCI)।
‎
‎​অ্যাসোসিয়েশন গ্রুপ:
‎​মাহমুদ হাসান খান – সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BGMEA), শওকত আজিজ রাসেল – সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (BTMA), মোঃ আবুল হোসেন – সভাপতি, বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, আবদুল মুক্তাদির – সভাপতি, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, আব্দুল হাই সরকার – সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংকস (BAB), মোহাম্মদ হাতেম – সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BKMEA), শামীম আহমেদ – সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BPGMEA), আলী আফজাল – সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (REHAB), ‎​সৈয়দ নাসিম মঞ্জুর – সভাপতি, ফুটওয়্যার, লেদারগুডস এক্সেসরিজ এক্সপোর্টার্স এসোসিয়েশন।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo