ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকার শেখ হাসিনাকে ধরে-বেঁধে আনতে চায়। তার সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে নেবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ সব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ভূরাজনৈতিক সমস্যায় নেই।’
তসলিমা নাসরিন প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে দেশে আনার কোনো উদ্যোগ সরকারের নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’
ব্রিফিংয়ে খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে।
তিনি বলেন, ‘এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।’ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।
বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।’
এছাড়া তিনি জানান, আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য ‘জুলাই শহিদ স্মৃতি জাদুঘর’ খুলে দেয়া হবে। জাদুঘরে প্রবেশের টিকিট বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল (৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নতুন ২০টি গানকে পুরস্কৃত করা হবে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)