• লিড নিউজ
  • জাতীয়

‎গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ-বিকেএমইএ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে- সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

‎সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি, বরং সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু কারখানায় সাময়িক ছুটির সমন্বয় করা হয়েছে।

‎সোমবার পৃথক বিবৃতিতে বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেও সদস্যভুক্ত অধিকাংশ কারখানা উৎপাদন চালিয়ে যাচ্ছে। সরকারের সহযোগিতায় অধিকাংশ কারখানা ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন সক্ষমতা বজায় রেখেছে।

‎বিজিএমইএ জানায়, ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে কয়েকটি কারখানা অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। পরে শ্রম আইন অনুযায়ী সাধারণ ডিউটির মাধ্যমে এ ছুটি সমন্বয় করা হবে। এটি শিল্প খাতে প্রচলিত একটি স্বাভাবিক ব্যবস্থাপনা, কারখানা বন্ধ হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

‎একই ধরনের ব্যাখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জের কয়েকটি সদস্য কারখানা টানা তিন থেকে চার দিনের ছুটি দিয়েছে। সামনে সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় এবং শ্রমিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ছুটির দিনগুলো পরবর্তী সময়ে সাধারণ ডিউটির মাধ্যমে সমন্বয় করা হবে, ফলে শ্রমিক বা মালিক-কোনো পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।

‎তিনি আরও বলেন, এ সময় ডাইং ইউনিটগুলো কার্যক্রম চালিয়ে যেতে পারলে গ্যাসের সীমিত সরবরাহের মধ্যেও কিছু ফ্যাব্রিক উৎপাদন সম্ভব হবে, যা শিল্পের জন্য সহায়ক হবে।

‎বিজিএমইএ সতর্ক করে বলেছে, যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশ দেশি-বিদেশি ক্রেতা ও অংশীদারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিল্পের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।

‎তৈরি পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে সংগঠনটি শিল্পসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo