• লিড নিউজ
  • জাতীয়

‎পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সকলের দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ (সোমবার, ৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
‎
‎তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।’
‎
‎দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হবো।’

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলে...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্ত...

image

‎ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী জেলার পরশুরামে...

image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

৩

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

৪

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

  • company_logo