ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানকে আক্রমণ নয়, বরং হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই সৌদির প্রতিরক্ষা জোটে অংশ নেয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল (রোববার, ২ আগস্ট) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, রিয়াদের সঙ্গে সম্পর্ক কৌশলগত, তবে ইরানের সঙ্গেও সম্পর্ক সমানতালে এগিয়ে নেয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যুদ্ধের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ইরানের সমর্থনে গত মাসের শুরু থেকে বিশ্ববাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরের প্রবেশপথ বাব-এল-মান্দেব প্রণালীতে সৌদি অভিমুখী জ্বালানিবাহী জাহাজে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সম্প্রতি ১৩টি দেশকে সঙ্গে নিয়ে নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। যেখানে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে বাংলাদেশও। যদিও ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন আরেকটি সামরিক জোট। এ অবস্থায় প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান নিয়ে দেশে-বিদেশে শুরু হয় আলোচনা।
এমন পরিস্থিতিতে জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানান, এই জোটে অংশ নেয়া অর্থ ইরানকে আক্রমণ নয়। এখানে যোগদানের উদ্দেশ্য হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করা।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শুধুমাত্র ধর্মীয় প্রেক্ষাপটে নয়; দুই দেশের সম্পর্ক হবে কৌশলগত। তবে ইরানের সঙ্গেও সম্পর্ক সমানতালে বজায় রাখবে বাংলাদেশ।’
এসময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধির ঢাকা সফরকে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতির ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া সার্জিও গোরের সফরে বিভিন্ন ইস্যুতে সফল আলোচনা হয়েছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)