• জাতীয়

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইন সহায়তা প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

রোববার (২ আগস্ট) বিকালে রাজশাহী পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে সম্প্রতি শর্তসাপেক্ষে জামিন লাভ করেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বর্তমানে তার জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের  চেষ্টা করছি। জামিন লাভের সত্যায়িত অনুলিপি আমাদের হাতে পৌঁছানোর পর পরবর্তী প্রক্রিয়ায় আমরা যাব। 

পলাতক এই সাবেক পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার জামিন ’আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব দ্রুতই তাকে দেশে ফেরত আনা যাবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান আছে বলেও জানান তিনি।  

এর আগে রোববার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। 

এদিকে সকালে মন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।  

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo