• লিড নিউজ
  • জাতীয়

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন হামলার শিকার হন।

‎পুলিশ জানিয়েছে এই ঘটনায় কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

‎রোববার (২ আগস্ট) দুপুরের দিকে উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় এ ঘটনা ঘটে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের ওপর স্থানীয় কিছু সন্ত্রাসী অতর্কিত আক্রমণ করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার। কিন্তু সেখানে হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।

‎উপ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, দুই-একটা ইট-পাটকেল মারার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে হামলাকারীকে আটক করা হয়েছে। এই ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

‎এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo