• রাজনীতি

বিএনপি ফ্যাসিবাদের সময়ের নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে: জামায়াত আমির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি— এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ২ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে ‘জান দিব জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা। এ সময় গণআকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেয়া হবে না, বলে হুঁশিয়ারি দেন ১১ দলের শীর্ষ নেতারা।
‎
‎শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্টরা যেভাবে বিরোধী মত দমনের চেষ্টা করত ঠিক সেভাবেই নতুন করে শুরু করেছে বিএনপি।’ অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয় দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে সরকার।
‎
‎তিনি বলেন, ‘নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে। শপথ দুইটা নেয়ার কথা ছিলো। আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ বলবো। জনগণ তো ‘হ্যাঁ’ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলার পরে জনগণের এ অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? ৭১ এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্য। আরেকটা ছিলো জনগণের ভোটকে সম্মান না দেখানো।’
‎
‎এ সময় নেতারা অভিযোগ করে জানান, পুরনো ফ্যাসিবাদী কাঠামোতেই থাকতে চায় সরকার। বলেন, ‘জাতীর সঙ্গে বেইমানি করেছে বিএনপি। জাতীর আকাঙ্ক্ষা গলা টিপে হত্যা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।’
‎
‎জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি।’
‎
‎তিনি অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয়, দলীয় বিবেচনায় প্রশাসনের লোকদের জায়গায় সরাসরি নিজেদের লোক বসাচ্ছে সরকার। যা বিরোধীদল মানবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
‎
‎জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করে বলেও মন্তব্য করেন ১১ দলের শীর্ষ নেতারা।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo