ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে।’
আজ শনিবার (১ আগস্ট) প্রেসক্লাবে বিপিজেএ আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে।’
তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপি যে মূল্যবোধ তৈরি করেছে তারই ফসল এই গণঅভ্যুত্থানের প্রজন্ম। এসময় গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করতে ফ্যাসিবাদ খালেদা জিয়াকে টার্গেট করে হত্যার ষড়যন্ত্র করেছিলো বলেও অভিযোগ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ছোবলে ক্ষত-বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি, তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।’
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)