• লিড নিউজ
  • জাতীয়

‎শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো সেই যত্নটা নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সেই কফি হাউজের আড্ডা যেমন আর নেই, তেমনি আমাদের মাতৃ ও শিশু সেবাও আর নেই। আমরা আধুনিক হয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪০-৫০ বছর আগে মা-বাবারা সন্তান লালন-পালনে গুরুত্ব দিতেন। কিন্তু আজ এই শিক্ষিত জনগোষ্ঠীর বা ধনী জনগোষ্ঠীর মায়েরা, বাচ্চাদের প্রতি সেই যত্নটা নিচ্ছেন না।

‎শনিবার (১ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান।’

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সিজারিয়ান প্রসবের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। অনেক মা নবজাতককে শালদুধ খাওয়াচ্ছেন না। শালদুধই একটি শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার। পবিত্র কোরআনেও নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে, কতদিন পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে।

‎তিনি আরও বলেন, অনেক ওয়ার্ডে গিয়ে হামে আক্রান্ত শিশু দেখেছি। একটি শিশুর শরীরেও ঠিকমতো পুষ্টি নেই। মায়েদের জিজ্ঞেস করলে তারা বলেন, 'আমার নিজের শরীরের অবস্থাই তো দেখেন, নিজেই ঠিকমতো খেতে পারি না।

‎আগামী এক বছরের জন্য একটি কর্মপরিকল্পনা নিতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি মাসে অন্তত একটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। সেখানে সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের একত্র করে মাতৃদুগ্ধপানের গুরুত্ব তুলে ধরতে হবে। একই সঙ্গে সমাজে মাতৃদুগ্ধপানকে একটি অপরিহার্য চর্চা হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo