• গণমাধ্যম

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর মৃত্যু, সাংবাদিক মহলে শোক

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক  ও সংবাদপত্র বিক্রয় এজেন্ট রমজান আলী (৪০) আর নেই। 

দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রমজান আলী জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সংবাদপত্র বিপণনের সঙ্গে যুক্ত ছিলেন এবং জীবননগরের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রমজান আলীর মৃত্যুতে জীবননগরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। 

তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। 

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

১

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

৩

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

  • company_logo