• জাতীয়

জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা; তদন্ত কমিটি গঠনের নির্দেশ

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ আনুমানিক বিকেল ৩:১৫ ঘটিকায় জাতীয় সংসদ  মুল ভবনের অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলে...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্ত...

image

‎ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী জেলার পরশুরামে...

image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

৩

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

৪

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

  • company_logo