• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্রপতির গ্রেপ্তার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিধিবিধান মতো দায়িত্ব পালন করেছন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচিত সরকারকেও তিনি সহযোগিতা করেছেন। তিনি জানান, তার গ্রেপ্তার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়।

‎আজ রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

‎সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।

‎তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পূর্বে দায়িত্ব পালনের সময়ে অপরাধ মামলা থাকলে আইনানুগ প্রক্রিয়ায় চলবে। বিরোধীদলের প্রতিবাদ করার স্বাধীনতা আছে। সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার মতো নয়।’

‎তিনি সাংবাদিকদের বলেন, ‘শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি হিসেবে ৬ মাসের নিরাপত্তাসহ আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।’

‎সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উল্টোরথের দিন কাকতালীয়ভাবে মতিঝিলে বোমা পাওয়া যায়। উল্টোরথের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।’

‎এদিন সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ মানুষকে পুলিশের সেবা দেয়ার মানসিকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘পুলিশ পদক তালিকায় ত্রুটি থাকায় পদক দেয়া হয়নি।’

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo