• লিড নিউজ
  • জাতীয়

‎আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও চিলি উভয় দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেছে।
‎
‎শুক্রবার ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনার মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
‎
‎আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং নীতিগতভাবে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা খুঁজে বের করতে সম্মত হন।
‎
‎বৈঠকে চিলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ আমদানি এবং চিলির বাজারে তৈরি পোশাক, ওষুধ, বৈদ্যুতিক পণ্য ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
‎
‎ড. খলিলুর রহমান নতুন বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ চিহ্নিত করতে এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা জোরদার করতে দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের পরামর্শ দেন।
‎
‎এ সময় চিলির পররাষ্ট্রমন্ত্রীও শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
‎
‎বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অন্বেষণের আগ্রহকে প্রতিফলিত করে।

মন্তব্য (০)





image

‎অপারেশন ক্লিন হার্ট'-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্...

১

নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌ...

image

ডেঙ্গু পরীক্ষার ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র

২

নিউজ ডেস্কঃ ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ র‍্যাপিড ড...

image

‎নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহ...

৩

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্...

image

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৪

নিউজ ডেস্কঃ আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন...

image

‎তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রা...

৫

‎নিউজ ডেস্কঃ কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে ...

  • company_logo