ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) সকালে তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘রোবোটিকস সামিটে’ এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।
সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করার বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান।
নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌ...
নিউজ ডেস্কঃ ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ র্যাপিড ড...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন উদ্...
নিউজ ডেস্কঃ আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন...
নিউজ ডেস্কঃ কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে ...

মন্তব্য (০)