• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্যে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন। স্পিকার সময় দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

‎এদিকে, সংবিধান অনুযায়ী স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত ইস্তফাপত্র জমা দেওয়ার নিয়ম। আজ বিকেলে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
‎
‎এছাড়াও, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। তবে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে।
‎
‎শুক্রবার দুপর সোয়া ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
‎
‎তিনি বলেন, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় ব্যক্তিগত কাজে আগেই ফিরে এসেছেন। আর দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি। এখন শুনবো। আর রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন।
‎
‎রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে রাজনৈতিক কথা বলা যাবে না।
‎
‎প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ২০২৩ সালের ২৪ এপ্রিল। স্বাভাবিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও ৫ আগস্টের পর তার কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী এবং তারেক রহমানের নির্বাচিত সরকার।

মন্তব্য (০)





image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

১

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

২

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৪

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

image

‎অপারেশন ক্লিন হার্ট'-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্...

৫

নিউজ ডেস্কঃ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'যৌ...

  • company_logo