• লিড নিউজ
  • জাতীয়

‎চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা রহমান ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শহরের বাইরে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। আর চিকিৎসা ঘাটতি এখনও দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

‎আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শিক্ষা ক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎ডা. জুবাইদা রহমান বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনও অনেক কম। বিশেষ করে শহরের বাইরে চিকিৎসক সংকট আরও প্রকট।’

‎একই অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষাবাজেট করেছে সরকার। জনগণের অর্থ যেন অপচয় না হয়, তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

‎তিনি আরও বলেন, অবহেলা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই সরকারি হাসপাতালগুলো অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের তুলনায় পিছিয়ে পড়েছে। হলি ফ্যামিলি হাসপাতালের গত দেড় দশকের অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতা দূর করার দায়িত্ব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।

‎অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল হক বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করার পেছনে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo