• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
‎
‎মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।
‎
‎আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সিঙ্গাপুর তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে।
‎
‎বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার সহজীকরণ ও আধুনিকীকরণ, যৌথ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, কার্বন ক্রেডিট সহযোগিতা এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেন।
‎
‎বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo