• লিড নিউজ
  • জাতীয়

‎প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে: ববি হাজ্জাজ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‎মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত 'ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়' সেমিনারে তিনি এ কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি, অনলাইন হয়রানি ও নেতিবাচক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নের ওপরও জোর দেন তিনি।
‎
‎অনুষ্ঠানে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
‎
‎আলোচকরা বলেন– নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও কনটেন্ট নির্মাতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোরী ও তরুণীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আলোচকরা।

মন্তব্য (০)





image

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...

image

‎বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহয...

২

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

image

‎ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ...

৩

নিউজ ডেস্কঃ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বা...

image

‎শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষাক্ষেত...

image

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানি...

৫

নিউজ ডেস্কঃ দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থে...

  • company_logo