ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রতি পলাতক আসামিদের ফিরিয়ে আনতে এ সংক্রান্ত একাধিক চিঠি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পলাতক যেসব আসামির সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার প্রক্রিয়া চলমান। প্রয়োজনীয় সব ক্ষেত্রেই ভারতকে চিঠি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে বাংলাদেশ।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়।
নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...
নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধার...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালা...

মন্তব্য (০)