• লিড নিউজ
  • জাতীয়

‎দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না: রিজভী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ (রোববার, ১৯ জুলাই) ইসি সচিবালয়ে দলের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি আসন্ন স্থানীয় নির্বাচনের বিষয়ে জানান, দলীয় প্রতীকে এবার স্থানীয় নির্বাচন হবে না।

‎আজ রোববার (১৯ জুলাই) বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে এ হিসাব জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
‎
‎এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’
‎
‎এবছরও দলের প্রতিনিধি হিসেবে তিনি কমিশনে এসে হিসাব জমা দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। নির্বাচনে অংশ নেবে বা নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়।’ অন্য কোনো রাজনৈতিক দল কী বলছে, তা বিএনপির দেখার বিষয় নয় বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

২

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৩

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৪

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

image

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন ম...

৫

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo