• লিড নিউজ
  • জাতীয়

অঝোর বৃষ্টিতে ‘ডুবলো ঢাকা’, দুর্ভোগ চরমে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকা। আজ (রোববার, ১২ জুলাই) সকালের আকস্মিক জলজট ও তীব্র গণপরিবহনসংকট অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে সড়ক তলিয়ে যাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল প্রায় থমকে গেছে।

‎আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভরা বর্ষায় গত কয়েক দিন ধরেই রাজধানীতে বৃষ্টি হচ্ছিলো। তবে গতকাল (শনিবার) মধ্যরাত থেকে শুরু হয় অবিরাম বর্ষণ। আজ সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ।
‎
‎সরেজমিনে দেখা যায়, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানিতে ডুবে গেছে। কাজীপাড়ায় ওপর দিয়ে মেট্রোরেল চলাচল করলেও নিচের সড়কে কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে। ফলে অনেক হালকা ও ভারী যানবাহন বিকল হয়ে সড়কে আটকে আছে।
‎
‎অফিসের কাজে নারায়াণগঞ্জ যাওয়ার উদ্দেশে গাড়ি নিয়ে বেরিয়ে কাজীপাড়ায় আটকে পড়া আসিফ হোসেন বলেন, ‘এমন বৃষ্টি ঢাকায় কখনো দেখিনি। সকাল সাড়ে ৭টার দিকে এখানে আসার পর ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে গেছে। তিন ঘণ্টা ধরে বসে আছি; সামনে আগাতে পারছি না, বাসায় ফেরারও উপায় নেই।’
‎
‎সড়কে পানি জমে থাকায় সকাল থেকেই গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাস বা রিকশা পাননি অফিসগামীরা। কাজীপাড়ায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য দীর্ঘ ৪০ মিনিট ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থী মো. শিমুল বলেন, ‘বাস কখন আসবে বলতে পারছি না। বাধ্য হয়ে অপেক্ষা করছি।’
‎
‎একই চিত্র দেখা গেছে আগারগাঁও এলাকায়। মহাখালীর অফিসের উদ্দেশে রওনা হওয়া সায়রা বেগম নামের এক নারী এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চরম অসহনীয় অবস্থায় আছি। অফিসে যথাসময়ে পৌঁছাতে পারব কি না, জানি না।’
‎
‎শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, ভারী বর্ষণে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩-এর সামনের প্রধান সড়কসহ আশপাশের সব রাস্তা তলিয়ে গেছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। তবে এই প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে স্কুল কর্তৃপক্ষ আজকের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে।
‎
‎চলতি জুলাইয়ের শুরু থেকেই দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এখনও অব্যাহত রয়েছে।
‎
‎আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশজুড়ে কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

১

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৩

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা...

৪

নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জ...

image

এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে ব্রিফিংয়ে আসছেন স্পিকার

৫

নিউজ ডেস্ক : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ...

  • company_logo