• গণমাধ্যম

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার ‎

  • গণমাধ্যম

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‎তিনি বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার অন্তর্ভূক্ত করার প্রস্তাব রয়েছে।
‎
‎বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
‎
‎জহির উদ্দিন স্বপন জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা পেশাদারিত্ব, জবাবহিদিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ।
‎
‎চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, নবম সংবদপত্র মজুরি বোর্ড রোয়েদারের গেজেট প্রকাশের দিন থেকে বাসসে বাস্তবায়ন করা হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেয়ায় নবম সংবদপত্র মজুরি বোর্ড পুরোপুরি কার্যকর হয়নি। উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

১

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

৩

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

  • company_logo