ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই তালিকা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) প্রদানের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে দ্রুত অধিদপ্তরে পাঠাতে হবে।
অধিদপ্তরের দেওয়া ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেই সংখ্যা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে অনুপস্থিত শিক্ষকদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত, সেটিও পৃথকভাবে ছকে উল্লেখ করতে হবে।
এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)