• লিড নিউজ
  • জাতীয়

সারা দেশে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কারিগরি ত্রুটির ও কয়লাসংকটের কারণে দুটি বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ সারা দেশে লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

‎রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী। তবে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম তিনি বলেননি।
‎
‎বিদ্যুৎমন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে আকস্মিক ছিদ্র (লিক) ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় লাইটার জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব হয়নি।  ফলে জ্বালানির অভাবে অপর বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনও বন্ধ হয়ে গেছে।
‎
‎তিনি জানান, এই দুই কারণে একযোগে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়েছে, যা বর্তমান চাহিদার তুলনায় বড় ধরনের ঘাটতি তৈরি করেছে।
‎
‎মন্ত্রী বলেন, এটি একটি জাতীয় সংকট। আসুন, আমরা সবাই মিলে এই সংকট উত্তরণের জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি।
‎
‎মন্ত্রী আরও বলেন, আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে।
‎
‎তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন। দ্রুত মেরামতকাজ চলছে এবং সমুদ্রের আবহাওয়া পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
‎
‎তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতে পারে। তখন দেশজুড়ে লোডশেডিংয়ের প্রকোপও অনেকটাই কমে আসবে।

মন্তব্য (০)





image

শাহজালালে যাত্রী হয়রানি: বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধর...

১

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়...

image

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

২

নিউজ ডেস্ক : সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে এক...

image

মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব ...

৩

নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প...

image

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যক...

image

গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন...

৫

নিউজ ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের নিরা...

  • company_logo