• সমগ্র বাংলা

গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ শিশু, সুন্দর ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল থেকে সারা দেশের ন্যায় গোপালপুর উপজেলায়ও এ কর্মসূচি শুরু হয়। উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৭৯টি কেন্দ্র এবং গোপালপুর পৌরসভায় ৪০টি কেন্দ্রসহ মোট ২১৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, গোপালপুর পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. রিপন হোসেন, পৌরসভার প্রকৌশলী মো. জাহিদ হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

সেলাই মেশিনে বদলে গেল ঠাকুরগাঁওয়ের সীমা মিনজির সংসার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংসারের হাঁড়ি চড়াতে একসময় প্রতিদিন কাজে...

image

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সভা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার...

image

সাইবার সুরক্ষা আইন সংস্কারের জন্য কাজ করছে সরকার: তথ্য ও ...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ...

image

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক বুড়...

image

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা র...

পাবনা প্রতিনিধি : ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জ...

  • company_logo