• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। চলতি মাসের শেষে তিনটি ঋণ কর্মসূচির আওতায় এই অর্থ অনুমোদন দেবেন বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ। সোমবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
 
‎চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতায় চাপের মুখে থাকা রাষ্ট্রীয় তহবিলের জন্য এই সহায়তা বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।
‎
‎এর মধ্যে র‍্যাপিড রেসপন্স অপশন (আরআরও) উইন্ডোর অধীনে বিদ্যমান প্রকল্প ঋণ বরাদ্দ প্রায় ৮০০ মিলিয়ন ডলার। দেশের দুর্বল আর্থিক কাঠামো ও ব্যাংকিং খাতের সার্বিক সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ৪০০ মিলিয়ন ডলার। জরুরি সার আমদানি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার।

‎নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি ও ঢাকা উভয় স্থানেই কয়েক দফা বৈঠকের পর এই সহায়তা প্রদান করবে বিশ্বব্যাংক।
‎
‎অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের কারণে ২০২৫-২৬ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে বর্ধিত জ্বালানি ও সার আমদানি বিল পরিশোধ করতে বাংলাদেশের অতিরিক্ত ২৬১ কোটি ডলারের প্রয়োজন হবে।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo